সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

বন্দুক ঠেকিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 21:14:45
বন্দুক ঠেকিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

সম্প্রতি পরীক্ষায় পাস করে শিক্ষক হিসেবে যোগদান করেছেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো গত বুধবার (২৯ নভেম্বর) স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন তিনি। ক্লাসের মধ্যে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান।

এমনকি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

আরও পড়ুন- চাল উৎপাদন কমার আশঙ্কা এশিয়ার

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

এ ঘটনায় তার পরিবার বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপরই নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভিযানে নামে পুলিশ।
 গৌতমের পরিবারের অভিযোগ, রাজেশ রায় নামে এক ব্যক্তি গৌতমকে জোর করে তুলে নিয়ে যান। এরপর রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেন। এমনকি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ। এছাড়া অপহরণকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে।

আরও পড়ুন- দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তির‍্যালী

এনডিটিভি জানিয়েছে, বিহারে অবিবাহিত ভালো চাকরি পাওয়া যুবকদের অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে।

গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন। এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয়া হয়। কয়েক বছর আগে বিহারের এক প্রকৌশলীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।

 

ইসময়/এনআই/এমআরএম