সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

২০২৪ সালে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-12 17:51:30
২০২৪ সালে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় দেখা গেছে, শুক্রবার ছাড়া এ বছর আরও ২২ দিন ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ব্যাংক ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
 
আরও পড়ুন- ফেনীতে বিএনপি-যুবদলের ৮ নেতা গ্রেফতার
 
ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৪ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে আগামী বছর ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে আবার ২ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার।

২০২৩ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শবে কদর, ১০ থেকে ১২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬ থেকে ১৮ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই পবিত্র আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

আরও পড়ুন- দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না।

তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ইসময়/একে/এমআরএম