সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

সদর উপজেলা থেকে মাত্র ১ কি. মি. দুরত্ব হওয়া সত্বেও নেই রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান 


আরিফুল ইসলাম জয় - ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-10 18:26:45
সদর উপজেলা থেকে মাত্র ১ কি. মি. দুরত্ব হওয়া সত্বেও নেই রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান 

ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার  দূরে পাইকেরছড়া ১নং ওয়ার্ডে এলাকাবাসী  দেখা পায়নি পাকা সড়কের। গ্রীষ্ম, বর্ষা, শীতকালে ছোট, বড়, নারী, পুরুষ সবাইকে হেঁটে অথবা বাইসাইকেলে আসতে হয় স্কুল, কলেজ, হাসপাতাল, কর্মক্ষেত্রে এবং বাজারে। 

আরও পড়ুন- কুড়িগ্রামে ‘নগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা’য় নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতি 
 
 দেশে যোগাযোগের ঈর্ষণীয় সাফল্যের পরও প্রায় ৫০ বছরের অধিক পুরোনো গ্রামবাসীর একমাত্র দাবি পূরণ করতে কেউ এগিয়ে আসেনি। প্রায় তিন হাজার  ভোটারের এলাকা, যেখানে নেই  কোনো প্রাথমিক  বা মাধ্যমিক বিদ‍্যালয়। শিক্ষার্থীদের  প্রতিনিয়ত ছুটতে হয় উপজেলার সদরে বিভিন্ন  বিদ্যালয়গুলোতে। 

সরেজমিনে গিয়ে দেখা যায,  উপজেলার একেবারে সন্নিকটে উত্তর-পূর্ব দিকে মাত্র  এক কি.মি. গেলেই সেই অবহেলিত  গ্রামটিকে দেখা যায় । ছবির মতো গ্রামটিতে তিনটি মাত্র সড়ক রয়েছে তাও আবার মাটির তৈরি কাঁচা সড়ক। সড়কে রয়েছে অগনিত  উঁচু নিচু গর্ত, কোথাও  পানি জমে  চলাচলের  অযোগ্য। যেখান দিয়ে গ্রামের লোকজনকে সারাবছরই চলাফেরা করতে হয় ধূলোবালি অথবা কর্দমাক্ত পায়ে হেঁটে আসতে হয় উপজেলার বিভিন্ন কাজে।

আরও পড়ুন- ভুরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

পাইকেরছড়া গ্রামের  আব্বাস  উদ্দিন এনামুল হক আব্দুর রহমান বলেন প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধীগন পাকা সড়ক করে দেওয়ার ওয়াদা করে গেলেও নির্বাচনে জয়লাভ করার পর আর দেখা করেনা। পাকা সড়ক না থাকায় আমাদেরকে গ্রীষ্ম এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ভোগান্তি পোহাতে হয়। মনে হয় যেন দেখেও দেখার কেউ নেই। ছেলে-মেয়েদের স্কুল, কলেজে যেতে অনেক সময় ধূলোবালি আর কাঁদায় পোষাক নোংরা হয়ে  পরেরদিন স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এমনকি অসুস্থ রোগী বা ডেলিভারি রোগী কে হাসপাতালে নিতে পাকা সড়ক না থাকায় কোনো প্রকারের যানবাহনের দেখা পাওয়া যায় না।

 স্থানীয়রা জানান, আমরা একটি পাকা সড়কের জন্য কতজনের  কাছে গিয়েছি তা গুনে শেষ করতে পারবো না। নির্বাচন  আসলে সবাই  আশ্বাস দেয়, নির্বাচনের পরে আর কারো মনে থাকে না। গ্রামে ১টি পাকা রাস্তা দেখতে চাই । জানিনা দেখতে পারবো কি না।

আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে হাফেজি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ
 
 পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান  আব্দুর রাজ্জাক সরকার বলেন আমি  ওই ওয়ার্ডের রাস্তা গুলো  পাকা করার জন্যে  উপজেলা  প্রকৌশলী অফিসে অনেক বার বলেছি কোনো  লাভ হয় নাই।
 
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, ওয়ার্ডটি উপজেলা সদর থেকে মাত্র এক কি.মি. দূরত্ব। পাকা রাস্তা না থাকা জনগণের ভোগান্তি হচ্ছে। ইতিমধ্যে অত্র এলাকার রাস্তা গুলো পাকা করার জন্যে  আইডিভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে কাজ করা হবে।

উপজেলা প্রকৌশলী  অফিস সুত্রে জানা যায়, ঐ এলাকার অক্ষর মোড় থেকে সুইচগেট  পর্যন্ত ১ কি. মি. রাস্তা পাকা করার বরাদ্দ হয়েছে। প্রস্তাবিত বরাদ্দ  ১ কোটি ৯৪ হাজার দুইশত ১৪ টাকা।  মেসার্স আর্মিন ট্রেডার্স কুড়িগ্রাম এর সাথে চুক্তি হয়েছে ৯৫ লক্ষ ৮৯ হাজার ৫০৩ টাকা। খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।

আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

ই-সময়/আরএম/এমআরএম