সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জাতীয়

অবশেষে কুড়িগ্রাম জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-11-09 20:50:15
অবশেষে কুড়িগ্রাম জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিশেষে কুড়িগ্রাম জেলা রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, (রেজি নংঃ রাজ-১১৭৬),  ত্রি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে বিজয় প্রার্থীদের চুড়ান্ত ফলাফল ঘোষণা প্রকাশ হয়েছে। উক্ত নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় রিক্সা শ্রমিকের সাবেক সভাপতি আবদার হোসেন বুলু সভাপতি হন ও নব-নির্বাচিত মোঃ মঞ্জুরুল ইসলাম রাজা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন- সিন্ডিকেটকে মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে - মেয়র তাপস

বুধবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার হলরুমে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোটারেরা ভোট প্রদান করেন। নির্বাচনটি পরিচালনা ও নির্বাচনী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার শ্রম অধিদপ্তর কর্মকর্তা কে. এম শরিফ ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রুহুল আমিন।

নির্বাচন সম্বন্ধে প্রবীণ রিক্সা চালক ও রিক্সা শ্রমিক নেতাদের সঙ্গে প্রতিবেদকের কথা হলে জানা যায়, বিগত প্রায় দুই যুগ পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ২২ জন, তার মধ্যে ১৭ টি পদ রয়েছে। এর মধ্যে ১০ টি পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন। আরও ৭টি পদের ১২ জন প্রতিদন্ধী নির্বাচনের মধ্যে দিয়ে ৭ জন ৭টি পদে বিজয় লাভ করেন।

৩১/১০/২০২৩ ইং তারিখে নির্বাচনটি চেয়ারম্যান দ্বারা স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন- রাজধানীর শাহজাদপুরে যাত্রীবাহী বাসে আগুন

পরে বিজয়ীদের চুড়ান্ত ফলাফল ঘোষনার পর আনন্দে মুখরিত হয়ে বিজয়ী প্রার্থীরা শহরের প্রধান প্রধান সড়ক ও রিক্সা স্ট্যান্ডগুলোতে আনন্দ মিছিল করেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা প্রকাশ করেন।


ইসময়/এসআই/এমআরএম