নাটোরের লালপুরে কুরবান আলী (৪৫) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের একটি আম বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কুরবান আলী একই গ্রামের হযরত আলীর পুত্র।
আরও পড়ুন- চলন্ত ট্রেনে গুলি : নিহত ৪

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বড়বড়িয়া বাজারের পূর্ব পাশে খলিলুর রহমানের আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পাশের জমিতে কাজ করতে আসা দিনমজুররা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, নিহত কুরবান আলীর একটি কন্যা সন্তান রয়েছে। তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন এবং বিভিন্ন মাজারে ও মেলার উৎসবে বেলুন বিক্রি করতেন।
আরও পড়ুন- ভিসা নীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিৎ: কাদের

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।প্রাথমিক ভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ।
আরও পড়ুন- আমরা যে যুদ্ধ করছি তা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও সম্পূর্ন ন্যায়সংগত : জেলেনস্কি
ই-সময়/আর.এম/এমআরএম