ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ায় ফিরছে। রোববার (৩০ জুলাই) মস্কোয় ড্রোন হামলার পর জেলেনস্কি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দুদেশের মধ্যে চলমান এ যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা ছিল অবশ্যম্ভাবী। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত।
আরও পড়ুন- ডেঙ্গুর নতুন উপসর্গের হানা, ২৫ মৃতের ১৪ জনই শিশু

অন্যদিকে , রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে তারা। দুটি ড্রোন একটি অফিস ভবনে বিধ্বস্ত হয়েছে। এ হামলার কারণে মস্কোর কেন্দ্রস্থল থেকে দক্ষিণ-পশ্চিমের ভনুকোভো বিমানবন্দর ঘণ্টাখানেকের জন্য বন্ধ করে রাখা হয়।
আরও পড়ুন- পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪৪
রোববার ভোরে এ হামলার আগেও বেশ কয়েক দফায় রাশিয়ার ভেতরে হামলা হয়েছে। মস্কো সেসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও তারা দায় অস্বীকার করে।

আরও পড়ুন- বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক
তবে এদিন ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্ক থেকে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। আজ (রোববার) কথিত সে বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। রাশিয়া ভেবেছিল, যেটা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার সীমান্তে অগ্রসর হচ্ছে। তার প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোয় এ যুদ্ধ চলছে। এটা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও সম্পূর্ন ন্যায়সংগত।
আরও পড়ুন- মাত্র ৫ টাকার জন্য পিটিয়ে হত্যা !
ই-সময়/আরএম/এমআরএম