সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুষ্টিয়া

পুলিশি নিরাপত্তায় ইবিতে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত


আহসান হাবীব রানা, কুষ্টিয়া প্রতিনিধি

eshomoy.com || 2023-10-30 17:02:30
পুলিশি নিরাপত্তায় ইবিতে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত

বিএনপি-জামায়েতর ডাকা হরতালে পুলিশি নিরাপত্তায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিভিন্ন বিভাগে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়।

পুলিশি নিরাপত্তা বলয়ের মাধ্যমে সকাল সোয়া আটটায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছাড়ে। আবার বিকেল চারটায় একই কায়দায় ক্লাস-পরিক্ষা শেষে ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যায়। এসময় পুলিশের পাশাপাশি ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুন-লিংক রোডে ইজিবাইকে ষ্টিকারে চাঁদাবাজি, নিরব ট্রাফিক পুলিশ

এছাড়াও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়।

গতকাল সরকার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের যথারীতি পরিক্ষা চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

এদিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাশ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বক্তব্য রাখেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহয়তা করছে।

আরও পড়ুন-নড়িয়া-সখিপুরে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

ইসময়/একে/এমআরএম