সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : কুষ্টিয়া

গড়াই নদী থেকে পাউবোর পাইপ চুরি, গ্রেফতার ৩


মোঃ জীবন শেখ

eshomoy.com || 2025-01-16
গড়াই নদী থেকে পাউবোর পাইপ চুরি, গ্রেফতার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কাজে ব্যবহৃত লোহার পাইপ চুরির ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে কুমারখালী থানায়। এই মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। মামলাটি করেন পাউবো কতৃপক্ষ।


বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে বিকেল ৩ টার দিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


আসামিরা হলেন - উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার রমজানের ছেলে রেজাউল হক (৩৮), ইদ্রিসের ছেলে মমিনুল ইসলাম সজিব (৩৭) একই এলাকার আইনুল শেখের ছেলে পাপ্পু শেখ (২৫)।


পুলিশ জানায়, উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া ব্রিজ ঘাট এলালায় গড়াই নদীর ড্রেজিং কাজে ব্যবহৃত কয়েক লাখ টাকার লোহার পাইপ রাখা রয়েছে। সেগুলো গত বুধবার রাতে গ্যাসের সাহায্যে কেটে চুরি করছিল একটি চক্র। এসময় খবর পেয়ে তিনজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে পাইপ ও গ্যাসের সিলিন্ডার।  এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ৯ জনকে আসামি করে থানায় একটি চুরির মামলা করেন পাউবোর এক কর্মকর্তা। উক্ত মামলায় আটককৃতের আসামি করে আদালাতে পাঠানো হয়েছে।


এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, প্রায় এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের লোহার পাইপ চুরির অভিযোগে মামলা করেছেন পাউবো কর্তৃপক্ষ। উক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


এ বিষয়ে জানতে কুষ্টিয়া পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী ( ড্রেজিং) সৈকত বিশ্বাসকে একাধিক বার কল এবং ক্ষুদে বার্তা দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।