সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন


মোঃ জীবন শেখ

eshomoy.com || 2024-12-22
কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন


কুষ্টিয়ার কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে খুন হয়েছেন মিন্টু আলী (৪৫) আরেক চাচাতো ভাই। 

শনিবার(২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এঘটনা ঘটেছে। 

নিহত মিন্টু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত এহের আলীর ছেলে। 

জানা গেছে, বাড়ির সীমানায় কাঁঠাল ও সজিনা গাছ নিয়ে ঝন্টু ও মিন্টু নামের দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। শনিবার দুপুরে ঝন্টু আলী গাছ দুটি কাটতে গেলে তার চাচাতো ভাই মিন্টু বাধা প্রদান করেন। এসময় ঝন্টু তার চাচাতো ভাই মিন্টুর শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করলে মিন্টু গুরুতর আহত হন। পরবর্তীতে মিন্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।