সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : শরীয়তপুর

নড়িয়া-সখিপুরে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল


রাব্বি ছৈয়াল, শরীয়তপুর প্রতিনিধি‌

eshomoy.com || 2023-10-26 21:59:30
নড়িয়া-সখিপুরে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি'র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি'র নির্দেশে, শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে এক সাথে  নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে স্থানীয় সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন-পাথরঘাটা চরদুয়ানী বাজারে ভয়াবহ আগুন অর্ধশত কোটি টাকার ক্ষতি


বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন,বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে।

তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।

আরও পড়ুন-সাবেক যোগাযোগ মন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শোক প্রকাশ

 

ইসময়/একে/এমআরএম