সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

সাবেক যোগাযোগ মন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শোক প্রকাশ


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-10-25 17:45:15
সাবেক যোগাযোগ মন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শোক প্রকাশ

বৃহত্তর ফরিদপুরের সন্তান সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের চার বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন)

মঙ্গলবার রাত আনুমানিক ২ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা সৈয়দ সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন-সাতক্ষীরায় ঘুমের ঔষুধ খেয়ে যুবকের আত্মহত্যা

এর আগে মঙ্গলবার সকালে ব্যাংকক থেকে দেশে ফিরে হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন সৈয়দ আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

তার ভাগিনা সৈয়দ সাখাওয়াত হোসেন সাংবাদিক দের আরো জানান, তার দুই মেয়ে বিদেশে অবস্থান করছেন। তারা দেশে এলে তারপর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপতত এর বেশি কিছু বলতে পারছি না।


বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন। আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর পর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন।

এদিকে তার মৃত্যুতে বৃহত্তর ফরিদপুর সহ কালকিনির ডাসারে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

আরও পড়ুন-বড়াইগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু

ইসময়/একে/এমআরএম