অবশেষে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার পাশে দাঁড়িয়েছে দিল্লি পুলিশ। নায়িকার ‘আপত্তিকর ভিডিও’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা।
শুক্রবার ( ১০ নভেম্বর) দিল্লি পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (First Information Report)- এফআইআর দায়ের করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।
দায়ের করা এফআইআরে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় দায়ের করা মামলার তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন- প্রেমের পর বিয়ের খবর ফাঁস হলো শচীন কন্যার
রাশমিকার আপত্তিকর ‘ডিপফেক ভিডিও’ প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার FIR-এর একটি কপি চান তারা। শুধু তাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন দিল্লির মহিলা কমিশন। বিষয়টি তাই গুরুত্ব দিয়ে দ্রুত সুরাহা করতে শুরু করে দিল্লির পুলিশ ।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রী রাশমিকার একটি ডিপফেক ভিডিও তৈরি করা হয়। ব্রিটিশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের মুখে রাশমিকার মুখ বসানো সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
শারীরিক অঙ্গভঙ্গিতে অসংগতি থাকায় ভাইরাল ভিডিওটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক।
আরও পড়ুন- অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দীঘি
সত্যি বলতে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়; বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।
ইসময়/একে/এমআরএম