সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-30 20:57:15
আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর)। একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে।

আরও পড়ুন- কল্পনা আক্তার পাশে দাঁড়াতে চায় যুক্তরাষ্ট্র!

আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি অনুমতিও পায়। বিষয়টি নিশ্চিত করেছিলেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

জানা যায়, তিনি কিছুদিন আগে ‘অ্যানিমেল’ প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মুম্বাই অফিসেও গিয়েছিলেন। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ জানা গেলো, শুক্রবার (১ ডিসেম্বর) দেশে মুক্তি পাচ্ছে না ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ছবিটি এখনও সেন্সরে জমা পড়েনি। ছাড়পত্র পাওয়ার প্রশ্ন আরও পরের বিষয়।

আরও পড়ুন- বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেয়া নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

 খসরু আরও বলেন, ‘আমরা যেহেতু এখনও ছবিটি হাতে পাইনি। এটাতো একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। সেটি হয়তো এখনও তারা সম্পন্ন করতে পারেননি। তাই আগামীকাল ছবিটা দেশে মুক্তি দেয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, সঞ্জয় রেড্ডি বাঙ্গা ২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

 

ইসময়/এনআই/এমআরএম