সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদন এম্বুলেন্স চালকের অবহেলায় রোগীর  মৃত্যুর অভিযোগ


আলী আজগর পনির - নেত্রকোনা (ইসময়)

eshomoy.com || 2023-09-11 18:37:15
মদন এম্বুলেন্স চালকের অবহেলায় রোগীর  মৃত্যুর অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অবস্থায় সরকারি এ্যাম্বুলেন্স সেবা না পেয়ে এম্বুলেন্স (চালক) খোকন মিয়ার অবহেলায়, শান্ত মিয়ার (৫০) নামের এক  বুকে  ব্যাথায় রোগীর মৃত্যু হয়েছে বলে, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।এম্বুলেন্স( চালক) খোকন মিয়ার (৫০) এর বিরুদ্ধে নিহত শান্ত মিয়ার ভাতিজা কায়েস মিয়া (২৫)।

 
(১১ সেপ্টেম্বর) রোজ সোমবার সকাল ৮টার দিকে মদন ইউনিয়নের  দক্ষিণ পাড়া গ্রামের শান্ত মিয়া নামের এক ব্যক্তি বুকে ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে  কর্তব্যরত ডাক্তার তায়েফ হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করেন।

আরও পড়ুন- জনগণের অধিকার রক্ষায় সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট প্রেসিডেন্ট ম্যাক্রোঁর


তখন সরকারি এ্যাম্বুলেন্স ড্রাইভার খোকন মিয়ার মোবাইল নম্বরে বারবার ফোন দিয়ে তাকে রিকোয়েস্ট করেন, রোগীর অবস্থা ভালো না, রোগী কে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্স  চালক খোকন মিয়া জানায়, এই মুহূর্তে রোগী নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে অসম্মতি জ্ঞাপন করেন।


তখন রোগীর  ভাতিজা রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে বারবার  এম্বুলেন্স চালক খোকন মিয়া কে, রিকোয়েস্ট করেন, তাড়াতাড়ি আসার জন্য। তখন খোকন মিয়া জানায় এই মুহূর্তে রোগী নিয়ে ময়মনসিংহে যাওয়া সম্ভব না তার।


রোগী শান্ত মিয়াকে  আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, এর ঘন্টা খানিক পরেই রোগী শান্ত মিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই মৃত্যুবরণ করেন।

সরকারি এম্বুলেন্স চালক খোকনের অবহেলা রোগীর মৃত্যু, এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স( চালক) খোকন মিয়া জানায়, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি নিজেই অসুস্থ রোগ। আমি কি করে আরেক রোগীকে নিয়ে ময়মনসিংহে যাব।

আরও পড়ুন- গলাচিপায় দুই ভাঙ্গারী ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা


এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য (পপ) আবাসিক কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা তিনি এ প্রতিনিধিকে বলেন, তাকে আমরা এ বিষয়ে প্রথমে চৌকষ করেছি, সরকারি চাকরি অন ডিউটি অবস্থা সে কোন ভাবেই এম্বুলেন্স নিয়ে যেতে, না করতে পারে না। কারণ সে ছুটিতে না। তিনি এও বলেন, দু 'দিনের ভিতরে কারণ দর্শানোর কথা বলা হয়েছে তাকে , তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান কে দায়িত্ব দেওয়া হয়েছে, বিষয়টা কি তদন্ত সাপেক্ষে দুই কর্ম দিবসে প্রতিবেদন দেওয়ার জন্য।

আরও পড়ুন-  সিংড়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু


ইসময়/আরএম/এমআরএম