পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন, শহীদ মিনার ভাষায় মাসে থাকে পুষ্পময়, অন্য কোন মাসে কেন নয়?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে, ছোট বড়, বর্ণ এবং ধর্ম সবাই একত্রিত হয়ে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে। তার ব্যতিক্রম ঘটেনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিরও।
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সভাপতি ইয়াছিন মোল্লা ও শেখ জাহাঙ্গীর আলম উপস্থিতে বুধবার (২১ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ মিনিট এর সময় সোহরাওয়ার্দী কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
করেন।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে।সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সকল সদস্য নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সোকসাস সভাপতি ইয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকবর চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অবন্তিকা সাহা সহকারে সাংবাদিক সমিতি অন্য আন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সময় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি কার্যক্রম পরিচালনা করার জন্য নানা ধরনের প্রদক্ষেপ
গ্রহণ করা হয়।