ঘর...
কবি-অনামিকা শশী
কোথায় যাচ্ছ?
নতুন ঠিকানায়।
সবাই যাচ্ছে সাথে...?
না, আমার একার চিঠি এসেছে।।
আমাকে নিবে সাথে..!?
পালকিতে জায়গা নেই....
সেকি আসবাপত্র নিয়েছ বুঝি?
মাটি বাশ নিয়েছি,,
আর পরনে যা আছে..।
তোমার তো সম্পদ ভুরি ভুরি এখানে।
কিছুই নিবে না!
সব মরিচিকা মিছে মায়ার জাল...
নতুন বাড়িতে দাওয়াত দিও কিন্তু।
সেই ঘরে জালনা দরজা নেই!
একটু সবুর কর চিড়া মুড়ি ভেজে দেই,,,,
খিদে পেলে খেও।
আমাকে যেতে হবে সময় নেই....।