সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বিএমপি'র আলোচনা সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি 'জামিল হাসান'


মো:আবুল খায়ের (বিশেষ প্রতিনিধি)

eshomoy.com || 2024-06-01
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বিএমপি'র আলোচনা সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি 'জামিল হাসান'

গত বুধবার (২৯) মে  আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস -২০২৪ উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ঃ৩০ ঘটিকায় বরিশাল নগরীস্থ 'বঙ্গবন্ধু' উদ্যানে বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর পরে একটি বর্ণাঢ্য র‌্যালি 'বঙ্গবন্ধু' উদ্যান, বরিশাল হতে শুরু হয়ে শিল্পকলা একাডেমী, বরিশালে এসে শেষ হয়।


অতঃপর বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত হন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) এবং সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম। 


প্রধান অতিথির বক্তব্যে বরিশাল (রেঞ্জ) ডিআইজি মোঃ জামিল হাসান বলেন-  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে। বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৪৫৩ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে মিশন সম্পন্ন করেছেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী রয়েছেন এক হাজার ৮১০ জন। বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালি, সাইপ্রাস, সেন্ট্রাল আফ্রিকা, সাউথ সুদান ও লিবিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১২০ জন নারী সদস্যসহ ৩৬৪ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। যারা দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন তথা সেসব দেশ পুনর্গঠনেও এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিরলসভাবে পালন করে যাচ্ছেন। যা প্রমান স্বরূপ বাংলাদেশ পুলিশ আজ অন্যান্য দেশের মতো চৌকস ও প্রশিক্ষিত পুলিশ। আমি দৃঢ় বিশ্বাস ও আশা করি আগামী দিন গুলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষী পুলিশ অপরিসীম ভূমিকা পালন করবে।


এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জামিল হাসান বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইতিবাচক দিক এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পুলিশের আত্নত্যাগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর স্মার্ট পুলিশ ও জনগনের বন্ধু হওয়ার সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন।


এ সময় অন্যান্য'দের মাঝে উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন খন্দকার মনোয়ারুল হক, শেখ হাসিনা সেনানিবাসের অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মামুন-পিএসসি, বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শওকত আলী, এপিবিএন এর সিও অতিরিক্ত ডিআইজি আবু আহাম্মদ আল মামুন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, র‌্যাব-০৮,পিবিআই, নৌ পুলিশ, সিআইডি,বরিশাল জেলা পুলিশসহ বিভাগীয় সব পুলিশ ইউনিটের প্রধানগণ ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা।