সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

বানারীপাড়ায় পরকীয়া প্রেমিকের সঙ্গে মায়ের চলে যাওয়ায় ৭ম শ্রেনীর ছাত্রীর অভিমানে আত্মহত্যা।


ফারদিন নিয়াজ

eshomoy.com || 2024-06-11
বানারীপাড়ায় পরকীয়া প্রেমিকের সঙ্গে মায়ের চলে যাওয়ায় ৭ম শ্রেনীর ছাত্রীর অভিমানে আত্মহত্যা।

ফারদিন নিয়াজ 
বরিশাল প্রতিনিধি 

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী নাসির উদ্দিন পাপনের মেয়ে ও ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল(১৩) গলায় ওড়না দিয়ে বাথরুমের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। 

১১জুন মঙ্গলবার সকাল আটটার দিকে নিজ ঘরের বাথরুমের আড়ার সাথে ঝুলতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

এলাকাবাসী জানান, আজ সকালে মা শান্তাকে ঘরে না দেখতে পেয়ে আশেপাশে সব যায়গায় জান্নাতুলকে খুজতে দেখেছি। মায়ের পরকীয়া প্রেমিকের সঙ্গে গতকাল ১০ জুন রাতে চলে যাওয়ায় লোকলজ্জার ভয়ে এই আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। এছাড়াও এর আগে বহুবার স্বামী প্রবাসে থাকায় অন্য পরপুরুষের সাথে শান্তার পরকীয়ায় জরিয়ে পরার ঘটনা জানাগেছে।
এই নেক্কার জনক ঘটনায় মেয়েটির অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। 

নিহত মেয়েটির বাবা সৌদি প্রবাসী নাসির উদ্দিন পাপন মুঠোফোনে জানান, গত কয়েকমাস আগে বেতাল গ্রামের নাইম নামের এক যুবক গভীর রাতে আমার ঘরে স্ত্রী শান্তার সঙ্গে দেখে ফেলে আমার মেয়ে পরে লোকলজ্জার ভয়ে আমার মেয়ে জান্নাতুল আমাকে বলে বাবা তুমি আমাদের মুখের দিকে তাকিয়ে আমার মাকে মাফ করে দেও।আজ আমার জান্নাতুলকে ও মেরে ফেললো আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। 

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মো মাইনুল ইসলাম জানান, মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে, এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১১/০৬/২০২৪ইং