সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড


সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

eshomoy.com || 2023-11-19 20:33:00
ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
 
রবিবার ( ১৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন-  দেড় কোটির অধিক টাকা নিয়ে রাতের আঁধারে ফার্মেসীর মালিক উধাও

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে ১টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

আজ (১৯ নভেম্বর) রবিবার সকালে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টার দিকে টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুন- ফরিদপুরে তুরাগ হত্যা মামলায় গ্রেফতার ৩

পরে কোষ্টগার্ড উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ্য রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিসিং বোটসহ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসে।

 

ইসময়/রআ/এমআরএম