সব সময় সব খানে

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

গাজার উত্তরাঞ্চলে হামাস নেতৃত্ব ‘সম্পূর্ণ গুঁড়িয়ে’ দেওয়ার দাবি ইসরায়ে

নিজেস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-01-08 17:12:15
গাজার উত্তরাঞ্চলে হামাস নেতৃত্ব ‘সম্পূর্ণ গুঁড়িয়ে’ দেওয়ার দাবি ইসরায়ে

তিন মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়। এ যুদ্ধ এ এখন গাজার বাইরেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।গাজার উত্তরাঞ্চলে হামাস নেতৃত্বকে ‘সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার’ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বলেছে সেখানে বর্তমানে হামাস বিক্ষিপ্তভাবে পরিচালিত হচ্ছে এবং তাদের ‘নেতৃত্ব দেওয়ার মত কেউ আর কেউ নেই’।

আরও পড়ুনঃ কেন্দ্রে ভোটার নয় কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে, মঈন খান

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, তারা উত্তর গাজায় প্রায় আট হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে।“ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এখন গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামাসকে গুঁড়িয়ে দেওয়ার দিকে মনযোগ দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে। জিম্মি করে নিয়ে যায় আরো ২৪২ জনকে। সেদিন থেকেই তীব্র আক্রশ নিয়ে গাজার উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী।

হামলায় গাজায় এখন পর্যন্ত ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ,গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবারও তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। 

আরও পড়ুনঃমুন্সিগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা 

গাজা এখন বসবাসের অযোগ্য বলে ঘোষণা করেছে জাতিসংঘ। সেখানকার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই এখন গৃহহীন। কিন্তু গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত এ অভিযান বন্ধ হবে না বলে আবারও জোর দিয়ে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

শনিবার তিনি দৃঢ়ভাবে বলেন, “হামাসকে নির্মূল করা, জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা ভবিষ্যতে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না, এমনটা নিশ্চিত না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেখানে সামরিক অভিযান চালিয়ে যাবে।

“পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের বাকি সব কিছু পাশে সরিয়ে রাখতে হবে।” 

এদিকে, গাজা যুদ্ধ ধিরে ধিরে আশেপাশের অঞ্চলগুলোতে, বিশেষ করে লেবাননে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গাজা যুদ্ধের শুরু থেকেই লেবানন সীমান্তে  দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের নিয়মিত গোলা বিনিময় হচ্ছে। সম্প্রতি বৈরুত উপকণ্ঠে হামাসের একটি কার্যালয়ে ড্রোন হামলায় দলটির শীর্ষ নেতা সালেহ আল-আরৌরি নিহত হন। যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, ইসরায়েল ওই হামলা চালিয়েছে। যদিও ইসরায়েল হামলার দায় স্বীকার বা অস্বীকার কিছুই এখনো করেনি।

আরও পড়ুনঃ  বগুড়ায় নির্বাচন বিরোধী মিছিল,জামায়াত শিবিরের ককটেল বিস্ফোরণ

ইরান সমর্থিত হিজবুল্লাহকে ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ সন্ত্রাসীদের সংগঠন বলে ঘোষণা করেছে।

গাজা এখন বসবাসের অযোগ্য বলে ঘোষণা করেছে জাতিসংঘ। সেখানকার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই এখন গৃহহীন। কিন্তু গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত এ অভিযান বন্ধ হবে না বলে আবারও জোর দিয়ে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

শনিবার তিনি দৃঢ়ভাবে বলেন, “হামাসকে নির্মূল করা, জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা ভবিষ্যতে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না, এমনটা নিশ্চিত না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেখানে সামরিক অভিযান চালিয়ে যাবে।

“পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের বাকি সব কিছু পাশে সরিয়ে রাখতে হবে।” 

এদিকে, গাজা যুদ্ধ ধিরে ধিরে আশেপাশের অঞ্চলগুলোতে, বিশেষ করে লেবাননে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  পটুয়াখালীর দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।