সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : প্রযুক্তি

১২ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:52:30
১২ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

ব্রাজিলে নতুন প্রজাতির এক ডাইনোসরের পদচিহ্ন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দেশটির আরারকুয়ারা শহরে এ পদচিহ্নগুলো শনাক্ত হয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আশির দশকে ব্রাজিলে ইতালীয় ধর্মযাজক জিউসেপ্পে লিওনার্ডি ডাইনোসরের পায়ের একাধিক ছাপ আবিষ্কার করেন। পরে বিজ্ঞানীরা জানান, এটি ছিল ডাইনোসরের চলাচলের পথ। ওই অঞ্চলের প্রাচীন বেলেপাথরে সংরক্ষিত পায়ের ছাপগুলো অতীতের একটি ডাইনোসর প্রজাতির উপস্থিতির ইঙ্গিত দেয়।

আরও পড়ুন- রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

১৯৮৪ সালে ডাইনোসরের পদচিহ্নগুলো ব্রাজিলের আর্থ সায়েন্সের জাদুঘরে দান করেন লিওনার্ডি। সেখানে এগুলো নিয়ে আরও বিশ্লেষণ করা হয়। 

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদচিহ্নগুলো আবিষ্কার হওয়া বাকি ডাইনোসরদের মতো না। এদের সরু পায়ের আঙ্গুল ও পা ফেলার ধরন দেখে বোঝা যায় যে এরা মরুভূমিতে বসবাসকারী ডাইনোসর। 

বিজ্ঞানীরা এ প্রজাতি ডাইনোসরের নাম দিয়েছে ‘ফার্লোইচনাস র‍্যাপিডাস’। ২০২৩ সালে এ ডাইনোসরের আবিষ্কার বিষয়ে একটি গবেষণা ক্রিটেসিয়াস রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়, যার নেতৃত্বে ছিলেন লিওনার্ডি।

আরও পড়ুন- ৩ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিজ্ঞানীরা জানান, নতুন প্রজাতির এই ডাইনোসরটি একটি ছোট ও দ্রুতগতি সম্পন্ন মাংসাশী প্রাণী ছিল। সাড়ে ১২ কোটি বছর আগে এটি ব্রাজিলে ঘুরে বেড়াত বলেও দাবি তাদের।
 
এর আগে, সম্প্রতি ইংল্যান্ডের আইল অফ উইটের ইয়াভারল্যান্ড গ্রামের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্টের সৈকতে ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে।

গত ২৪ অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন প্রকৌশলী শ্যাঙ্কলিন ও ইয়াভারল্যান্ডে সমুদ্রের সীমানা সুরক্ষার কাজ করছিলেন। এ সময় তারা রিসোর্টটির সৈকতে ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পান।

আরও পড়ুন- ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্ষতি নিয়ে গবেষণা

পায়ের ছাপটি ইউরোপের ম্যানটেলিসরাস প্রজাতির। ডাইনোসরটি ২৩ ফুট বা সাত মিটার লম্বা তিন আঙ্গুল বিশিষ্ট উদ্ভিদভোজী ডাইনোসরের অন্তর্গত বলে ধারণা করা হচ্ছে। 

এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, এর আগে সমুদ্র সৈকতে ক্যাফে, গাড়ির পার্কিং লট বাস স্টপ খননের সময় ১২ কোটি ৫০ লাখ বছর আগের জীবাশ্ম পাওয়া গেছে।

 

ইসময়/এসআই/এমআরএম