সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ আটক দুই


শেখ মোস্তফা কামাল - যশোর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-12 14:43:15
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ আটক দুই

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন আটক হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আরও পড়ুন- স্বরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যা কক্সবাজারে, ক্ষতির পরিমান জানতে হিসাব শুরু

পোর্ট থানা সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর দিক নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিখন কুমার সরকার, শংকর কুমার বিশ্বাস, আঃ হান্নানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে রমনা মডেল থানার মাদক মামলায় বিজ্ঞ আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনোয়ারুল ইসলাম (৩৮) কে আটক করে। সে দূর্গাপুর গ্রামের মোঃ বাহার আলী মোল্লার পুত্র।

আরও পড়ুন- যশোরে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৫

একই অভিযানে বিজ্ঞ আদালতের জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২) কে আটক করে। সে একই গ্রামের মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লা হরফে বিশে মিস্ত্রীর পুত্র।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বিজ্ঞ আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন- কেশবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ২

ই-সময়/আরএম/এমআরএম