যশোরের কেশবপুরে স্বর্ণের দোকানের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ দে (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন এবং উৎপল দত্ত (২৬) ও অপু পাল (১৯) নামের আরও দুই যুবক আহত হয়েছে।
আরও পড়ুন- মানুষ সকালে আ. লীগ বিকালে বিএনপি : মোমিন মেহেদী
মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে কেশবপুর ব্রিকস সংলগ্ন এলাকায় কেশবপুর টু ত্রিমোহিনী পাকা সড়কে ঘটেছে দূর্ঘটনাটি। নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা গ্রামের প্রশান্ত দে এর পুত্র এবং আহতরা কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্তের পুত্র উৎপল দত্ত ও জয়দেব পালের পুত্র অপু পাল। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

আরও পড়ুন- নাটোরে মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট, থানায় অভিযোগ
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা গ্রামের প্রশান্ত দে এর পুত্র প্রসেনজিৎ দে (২৩) এসএসসি পরিক্ষার পর কেশবপুর থানার মির্জানগর গ্রামে মামার বাড়ি থেকে কেশবপুর শহরের স্বর্ণপট্টিতে তাপস পালের কারখানায় শিক্ষানবিশ হিসেবে স্বর্ণের কারিগর ছিলেন এবং কেশবপুর উপজেলা মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্তের পুত্র উৎপল দত্ত (২৬) ও জয়দেব পালের পুত্র অপু পাল (১৯) কেশবপুর বাজারে স্বর্নের দোকানে কারিগর হিসেবে কাজ করেন।

আরও পড়ুন- ভয়াবহ ভাঙনের মুখে পটুয়াখালীর 'নয়ারচর'
প্রতিদিনের ন্যায় কাজ শেষে বৃষ্টির মধ্যে ৩১ জুলাই (সোমবার) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে উৎপল দত্ত, প্রসেনজিৎ দে ও অপু পাল একটি রেজিষ্ট্রেশন বিহীন বাজাজ পালসার-১৫০ সিসির মোটরসাইকেল যোগে মির্জানগর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কেশবপুর টু ত্রিমোহনী সড়কে কেশবপুর ব্রিকস সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ওই সময় প্রসেনজিৎ দে এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুত্বর আহত হন এবং উৎপল দত্ত (২৬) ও অপু পাল (১৯) সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

আরও পড়ুন- নির্মাণাধীন কালভার্ট ভেঙে ৫ জনের মৃত্যু
পরবর্তীতে দুই জনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং বাকি দুই জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাসায় চলে যান।
নিহতের বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমি জানান, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত প্রসেনজিৎ এর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এবং সামান্য আহত উৎপল দত্ত ও অপু পাল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
আরও পড়ুন- বঙ্গপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রবিউলের সন্ধান এখনো মেলেনি

কারখানা মালিক তাপস পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রসেনজিৎ এবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কাজ শিখছিলেন। সে এসএসসি পরিক্ষায় পাশও করেছে। মঙ্গলবার সকালে তার মরদেহ সৎকারের জন্য নিজ এলাকায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন- শেরপুরে কবজ উদ্দিন হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার-৩
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- শরীয়তপুরে ৫ম শ্রেনীর শিশুকে অপহরণ করে হত্যা
ই-সময়/আর.এম/এমআরএম