সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

পাওনা টাকা চাওয়ায় নারীকে মারপিট ও এসিড মারার হুমকি


শেখ মোস্তফা কামাল - যশোর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-12 15:05:30
পাওনা টাকা চাওয়ায় নারীকে মারপিট ও এসিড মারার হুমকি

যশোরে পাওনা টাকা চাইতে গেলে এক নারীকে মারপিট করে এসিড দিয়ে শরীর ঝলসে দেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ওই নারীর মা মুজিব সড়ক জাগরণী চক্রের সামনের বাসিন্দা ফাতেমা তুজ জোহরা পশ্চিম বারান্দীপাড়ার রিয়াজুল ইসলাম রিয়াজসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন। অভিযোগ তদন্তে মাঠে নেমেছে থানা পুলিশ।

আরও পড়ুন- স্বরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যা কক্সবাজারে, ক্ষতির পরিমান জানতে হিসাব শুরু

অভিযোগে ফাতেমা তুজ-জোহরা উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে রিয়াজ একটি প্রাইভেটকার বিক্রি করার জন্য বাদীর সাথে যোগাযোগ করেন। ফাতেমা ওই কারটি কিনতে রাজী হন। এজন্য রিয়াজকে দুই লাখ ১০ হাজার টাকা দেন ফাতেমা তুজ-জোহরা। এ সময় ফাতেমা তুজ-জোহরাকে ওই প্রাইভেটকার না দিয়ে গাড়ির কাগজ দেয়া হয়। পরে কেনা গাড়ি চাইলে নানা ধরণের তালবাহানা করতে থাকে রিয়াজ। মাঝে মধ্যে গাড়িটি ফাতেমাকে ব্যবহারের জন্য দেয় কিন্তু পরে গাড়িটি নিয়ে নেয় সে।

আরও পড়ুন- যশোরে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৫

এক পর্যায় জানায় গাড়িটি পুলিশের কাছে আটক হয়েছে। এরপর গাড়ির কাগজও নিয়ে নেয় পুলিশের কথা বলে। পরবর্তিতে ফাতেমা জানতে পারেন গাড়িটি অন্যের কাছে বিক্রয় করে দিয়েছে সে। পরে তার পাওনা টাকা ফেরত চাইলে ৫০ হাজার টাকা ফেরত দেয় রিয়াজ। যা নন জুডিসিয়াল স্টাম্পে লিখিতও রাখা হয়। বাকি টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে রিয়াজ। গত ২৫ জুলাই রিয়াজসহ আরও কয়েকজন ফাতেমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় বাড়িতে ছিলেন না ফাতেমা তুজ-জোহরা। তার মেয়ে সাদিয়া রহমান লিভি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে রিয়াজসহ অন্যরা সাদিয়াকে মারপিট করে ও পাওয়া টাকা চাইলে শরীরে এডিস মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে ফাতেমা তুজ-জোহরা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন- বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ আটক দুই

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম অভিযোগ তদন্ত শুরু করেছেন।

ই-সময়/আরএম/এমআরএম