সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে নবযোগদানকারি জেলা প্রশাসকের সাথে ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের মতবিনিময়


আরএম সেলিম শাহী, শেরপুর- ই সময়  

eshomoy.com || 2023-08-03 17:09:45
শেরপুরে নবযোগদানকারি জেলা প্রশাসকের সাথে ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের মতবিনিময়

শেরপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সাথে ঝিনাইগাতী উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভা। প্রথমেই তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্ব ও উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। 

আরও পড়ুন- ডিজিটাল বাংলাদেশ নিয়ে সমালোচনাকারীরাই এখন সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করছে : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতী উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার দিক উল্লেখ্য করে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ওসি মনিরুল আলম, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা রাজিব সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবুল হাসেম, সরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের সভাপতি মাসুদ হাসান প্রমুখ।

আরও পড়ুন- লক্ষীপুর থেকে ভোলায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে ফেরি

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু ঝিনাইগাতী উপজেলা নয়, তিনি পুরো শেরপুর জেলাকে ঢেলে সাঁজাতে নিররস ভাবে কাজ করতে চান। এর জন্য তিনি সর্বস্তরের জনগণের সহযোগীতা চেয়েছেন। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদসহ উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভুক্ত ২শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ১০জনকে বাইসাইকেল প্রদান করেন প্রধান অতিথি। এতে ব্যয় হয় প্রায় ৪লক্ষ ৩৬ হাজার টাকা। 

আরও পড়ুন- শাহজাদপুরে আ'লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সন্মুখে একটি ফলজ বৃক্ষ রোপন করেন শেরপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ  আল খায়রুম। 

 

আরও পড়ুন- হারিয়ে যাওয়ার ১৬ বছর পর বাড়ি ফিরলেন সাহাবুল


ই-সময়/আর.এম/এমআরএম