সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

শাহজাদপুরে আ'লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শাহজাদপুর - সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2023-08-03 10:22:00
শাহজাদপুরে আ'লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরের ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জালালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বাসীর সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।  

বুধবার(২ আগষ্ট) বিকেলে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত ইউনিয়ন আ'লীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে সৈয়দপুর নতুন বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- ক্ষমতায় থেকেও আয় কমেছে আওয়ামী লীগের, বেড়েছে বিএনপির

প্রধান অতিথি চয়ন ইসলাম আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামীতে যদি আপনারা নৌকার প্রার্থীকে জয়যুক্ত করেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের জালালপুরে তীর রক্ষা বাঁধ নির্মাণ করে দেওয়া হবে। তার বক্তব্যে বলেন, যখন ওয়ার্ল্ড ব্যাংক অর্থ দিতে অস্বীকার করে তখন বিএনপি'র লোকজন বলেছেন পদ্মা সেতু আর হবে না কিন্তু জাতীয় পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখা যায়নি তিনি ঠিকিই পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়েছেন।

আরও পড়ুন- নির্বাচনের পর প্রধানমন্ত্রী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন : কামরুল

তিনি আরও বলেন, বিএনপি'র সভাপতি খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতুতো হবেই না, যদিও হয় জোড়া তালি দিয়ে হবে ঐ সেতুতে আপনারা উঠবেন না কিন্তু আজ যে বিএনপি আন্দোলন, অবরোধ করেছে ঐ বঙ্গের মানুষতো পদ্মা সেতু দিয়েই আসছে।

উক্ত মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, এনায়েতপুর থানা আ'লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন

মতবিনিময় অনুষ্ঠান শেষে সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম বাজারের বিভিন্ন দোকানে দোকানে ঘুরে আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন- বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ

ই-সময়/আর.এম/এমআরএম