সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আ: হামিদ সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার


ইসময় ডেস্ক

eshomoy.com || 2024-03-26 ১২:২০ এ.এম
রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আ: হামিদ সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার

শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ এর বিরদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার এর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের বাসিন্দা লিপি বেগম, পিতা নিলু শেখ। সে ২০২৩-২০২৪ চক্রের ভিডব্লিউভি প্রকল্পের চাল কার্ডধারী,সে তার কার্ড ব্যবহার করে নিয়মিত চাল উত্তোলন করে আসছিলো, কিন্তু কিছু অসাধু দূর্নিতিবাজ দালাল লিপি বেগমের নাম ব্যবহার করে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ এর নামে মিথ্যা অভিযোগ দেয়।অভিযোগের ধারায় বলা হয় ইউপি চেয়্যারমান ভিডব্লিউভি প্রকল্পের কার্ডধারীদের কাছে কার্ড কেড়ে নিয়ে তাদের হয়রানি করে।


কিন্তু লিপি বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এসব অভিযোগের ব্যাপারে আমি কিছুই জানি না, আমি কোন অভিযোগ করি নাই, আমি নিয়মিত চাল উত্তোলন করি, চেয়ারম্যান স্যার খুব সৎ ও দূর্নীতিপ্ররায়ন তার বিরুদ্ধে আমার ব্যাক্তিগত কোন অভিযোগ নাই। যে ব্যক্তি তার নাম ব্যবহার করে অভিযোগ করেছেন তিনি তার শাস্তি দাবী করেন। 


স্থানীয় জনগন বলেন রানীশিমুল ইউনিয়নে দূর্নীতি ঘুষ নিয়ে ব্যর্থ হয়ে পরিষদে দীর্ঘদিন অনুপ্রস্থিত মেম্বার ও একটি কুচক্রী মহল রানীশিমুল ইউনিয়নের বিপুল ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতেছে। মহলটি একটি রাজনৈতিক পক্ষের ইন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ ধরনের অপপ্রচার বন্ধ না করা হলে ভবিষ্যৎ এ ইউনিয়নের মানুষ উপযুক্ত জবাব দিবে বলেও হুশিয়ারি প্রদান করেন।
এসময় এই চক্র থেকে সাবধান থাকার জন্যও ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান ইউপি চেয়ারম্যান।