সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সাহিত্য

হৈমন্তী কাব্য


পলক রহমান

eshomoy.com || 2023-11-20 11:35:45
হৈমন্তী কাব্য

হৈমন্তী কাব্য
...............পলক রহমান

শরত হেমন্ত যেন পিঠাপিঠি ভাইবোন
এক পরিবারের তাই একই আচরণ,
কেউ কাশ ফুলে দোলে কেউ শিউলী,
কারো শারদীয় কারো হৈমন্তী আচরণ।

বর্ষাকে বিদায় দিতে মুছে কান্না জল
শরতে চেয়ে থাকে শুভ্র মেঘের দল,
হেমন্ত শীতকে কাছে ডাকে আয় আয়,
অঘ্রাণের নবান্ন গন্ধে মুখ হয় উজ্জ্বল। 

হলুদ পাতাদের ঝরে পড়া শুষ্ক বনানী 
হলুদ ধানের ক্ষেতে নবান্নের আগমনী,
হেমন্ত আঁকে স্বপ্ন দেখা সঞ্চয়ের দিন,
শিশিরের আঁচল তলে বড্ড অভিমানী। 

হেমন্তের বাতাসেই শুনি বসন্তের সুর
সুখের আড়ালে দু:খরা থাকে বহুদূর, 
হেমন্তের হৈমন্তী আকাশে মূদ্রার চাঁদ
যেন স্বচ্ছল পারিবার আনন্দে ভরপুর।  

 

 

ইসময়/আরএম/এমআরএম