সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ইবিতে সিনিয়রের হাতে জুনিয়র শিক্ষার্থী লাঞ্ছিত


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:49:15
ইবিতে সিনিয়রের হাতে জুনিয়র শিক্ষার্থী লাঞ্ছিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিনহাজুল হক রুমন নামের এক সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী এই ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন- ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্ষতি নিয়ে গবেষণা

ভুক্তভোগী এনামুল হক ইমন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত মিনহাজুল হক রুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রুমন ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের কর্মী বলে ক্যাম্পাস সূত্রে জানা যায়।

শিক্ষার্থী ইমন বলেন, ‘গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। প্রথমে বদরুল আমিন পিয়াস ভাই ও তার বন্ধুদের সাথে কথা বলে হ্যাডশেক করে যাওয়ার সময় আমি হর্ন দিলে পেছন থেকে রুমন ভাই দাঁড়াতে বলে।

আরও পড়ুন- মেজর লিগ সকারের সেরা একাদশে জায়গা হয়নি মেসির

যদিও বাইক চালু অবস্থায় একটু সামনে চলে যেতে হয়েছে। তখন রুমন ভাই দৌড়ে এসে আমাকে থাপ্পড় মারে। মনে হয়েছিল তখন সে নেশায় বিভোর।’

ভুক্তভোগী আরও বলেন, থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে। চিকিৎসা করানো লাগবে। না হয় সারা জীবন বিকলাঙ্গ হয়ে থাকতে হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে।  

ঠিক না হওয়ায় নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দেখাতে বলেন ডা. রবিউল ইসলাম। কুষ্টিয়ায় নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. এম. এ. মান্নানকে দেখালে তিনি কানের পর্দা ফেটে দিয়েছে বলে নিশ্চিত করে ও অপারেশন না করা হলে এই সমস্যা কখনো ঠিক হবে না বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত রুমন বলেন, ‘আমি ওকে মারিনি। ওভার স্পীডে বাইক চালাচ্ছিল পরে জাস্ট বুঝিয়েছি। জিনিসটাকে হাইপ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

বিষয়টি তখনই মিমাংসা হয়ে গিয়েছিল। পরে শুনলাম প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে। কারো মদদ থাকতে পারে। আমিও বিষয়টা নিয়ে অভিযোগ করব।’

আরও পড়ুন- দীঘিনালায় কাব স্কাউটস ক্যাম্পুরী ৩দিনব্যাপি মহা তাঁবু জলসা উদ্বোধন

এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘কেউ আমার নাম ব্যবহার করতে পারে। কিন্তু রুমন ছাত্রলীগের কেউ না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা মিটিংয়ে আলোচনা করা হবে।’


ইসময়/এসআই/এমআরএম