ভারি বর্ষণের কারণে বোয়ালখালী ছড়ার পানির তীব্র স্রোতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের জামতলী বেইলি সেতুর পূর্ব পাশের মাটি সরে গেছে। এতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

এ ঘটনা ঘটে ৮ আগস্ট (মঙ্গলবার) সকাল আনুমানিক ছয়টার দিকে। ঘটনার পরপরই যানচলাচল বন্ধ হলে বেইলি সেতুর দু'পাশে ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির পাশাপাশি দুর্ভোগে পড়েছে দু'পাড়ের মানুষ।
আরও পড়ুন- রংপুুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা বলেন, ভারি বৃষ্টির কারণে প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাট কৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে যায়। বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩

আরও পড়ুন- মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর, মামলার জেরে ফের হামলা
ই-সময়/আরএম/এমআরএম