সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীর তিন উপজেলায় একজন মানুষও গৃহহীন নেই 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-19 12:43:45
পটুয়াখালীর তিন উপজেলায় একজন মানুষও গৃহহীন নেই 

 

 

 

‘পটুয়াখালীর দশমিনা দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে নতুন গৃহহীন ও ভূমিহীন কেউ রয়েছে কিনা সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। কিন্তু এই তিনটি উপজেলায় নতুন করে কোনো গৃহহীন পাওয়া যায়নি।’ জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।


জানা গেছে, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষকে মুজিববর্ষ উপলক্ষে জমিসহ সেমিপাকা ও ঘর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।


এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে ছিন্নমূল ও অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসন প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন।


এর ধারাবাহিকতায় পটুয়াখালীর ৮ টি উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপসহ ৬ হাজার ৭৩ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।


এ ছাড়াও আগামী ২১ জুলাই তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহহীনদের ঘর প্রদানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ধাপে পটুয়াখালীতে ৫১৭ টি পরিবারকে ঘর প্রদান করা হবে।


১৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধনবিষয়ক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন।


তিনি বলেন, ইতোমধ্যে দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার নতুন তালিকাভুক্ত ৬২ টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে এবং বরাদ্দপ্রাপ্ত গৃহের নির্মাণকাজ চলছে। পরবর্তীতে দশমিনা দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে নতুন গৃহহীন ও ভূমিহীন কেউ রয়েছে কিনা সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। কিন্তু এই তিনটি উপজেলায় নতুন করে কোনো গৃহহীন পাওয়া যায়নি।


টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা পরে এই তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব দেয়া হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুধু দশমিনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়।


পটুয়াখালীর অন্যান্য এখনো যাচাই-বাছাই চলছে। গৃহ নির্মাণের চাহিদা থাকলে তা প্রদান করে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হবে। তবে নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে যদি কেউ ভূমিহীন হয় তবে তাদেরকে বিভিন্ন পর্যায়ে ভূমি ও ঘর দেয়া হবে‌।