সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

উজিরপুরে কর্মসূচির চাল কম দেয়ার অভিযোগ


বিএম রবিউল ইসলাম - উজিরপুর, বরিশাল প্রতিনিধি

eshomoy.com || 2023-09-01 16:58:15
উজিরপুরে কর্মসূচির চাল কম দেয়ার অভিযোগ

বরিশালের উজিরপুরে  প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় উপজেলার  বামরাইল ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জাকির হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও ইউপি সদস্য সূত্রে জানা যায়,গত বুধবার  উপজেলার বামরাইল  ৭নং ওয়ার্ডের ধামসর  খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নিয়োগ প্রাপ্ত ডিলার মো.কালাম হোসেন হাওলাদার ৫১৭ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে এক কিস্তির চাল ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। এ সময় ৩০ কেজি পরিবর্তে  কার্ড ধাড়ি সুবিধাভোগী কে ২৮ কেজি করে চাল দেন। 

আরও পড়ুন- আবারও সন্ত্রাসী কর্মকান্ড করতে চায় বিএনপি : অ্যাড. কামরুল ইসলাম

ইউপি সদস্য জাকির জানান, আমি স্থানীয়দের অভিযোগ পেয়ে ডিলারের কাছে ৩০ কেজি ওজনের চালের বস্তা মেপে দেখা যায় একটিরও ওজন ঠিক নেই। কোনোটি সাড়ে ২৩ কেজি, কোনোটি ২৫ কেজি এবং সর্বোচ্চ সাড়ে ২৮ কেজি ওজনের বস্তা পাওয়া যায়। ততক্ষণে অধিকাংশ চাল বিতরণ হয়ে যায়। এই ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি লিখিত অভিযোগ করি। 

চাল বিতরণের দায়িত্বে থাকা ডিলারের কালাম  জানান, তারা এলএসডি গুদাম থেকে নিয়মানুযায়ী চালের বস্তা নিয়ে এসেছেন। এখন দেখছেন বস্তায় ওজন ঘাটতি রয়েছে। কালাম দাবি করেন খাদ্যগুদাম থেকে তাদেরকে এমন কম দেয়া হয়েছে। তাদেরকে ওই বস্তা আনতে বাধ্য করা হয়েছে।

এছাড়া তিনি দোকান ভাড়ার টাকার পরিবর্তে হতদরিদ্রের চালের বিনিময় ভাড়া পরিষদের তথ্য প্রমাণের ভিডিও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেন।

দোকান মালিক শরৎচন্দ্র হালদার বলেন, আমার চাল কিনে খেতে হয়। তাই ডিলার আমাকে ১৫ কেজি চাল দিয়েছে তাই আমি ভাড়ার পরিবর্তে নিয়েছি। 

হত দরিদ্রদের মাঝে চাল বিতরণে সরকারি উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহরিয়ার সোহেল এর কাছে জানতে চাইলে তিনি জানান,  চাল দেওয়ার বিষয় ডিলার আমাকে কোন তথ্য দেয়নি। তিনি অসৎ উদ্দেশ্যে এই কাজটি করে যাচ্ছেন।

লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা ফারিহা তানজিন জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন- ছাত্রলীগের সমাবেশে শেখ হাসিনা


ইসময়/আরএম/এমআরএম