সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে শত বছরের রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন


শেখ মোস্তফা কামাল - যশোর

eshomoy.com || 2023-07-31 19:09:15
কেশবপুরে শত বছরের রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

যশোরের কেশবপুর উপজেলার খতিয়াখালি ও বালিয়াডাঙ্গা গ্রামের ঋষি সম্প্রদায়ের লোকজনের চলাচলের শত বছরের রাস্তা দিপু দাস কর্তৃক জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকাবাসী মানববন্ধন করেছে। 

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে বালিয়াডাঙ্গা গ্রামের ঋষি সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও শত বছরের রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য এলাকাবাসী গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন- মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা ও সদর ইউনিয়নের খতিয়াখালি গ্রামের ঋষি সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করেন। কেশবপুর টু পাজিয়া সড়কের খতিয়াখালী ঋষি পাড়া সার্বজনীন কালী মন্দিরের সামনে দিয়ে প্রায় ২৫০ মিটার শত বছরের গ্রাম্য রাস্তাটি বালিয়াডাঙ্গা গ্রামের ঋষি পাড়ার সাথে মিশেছে। 

আরও পড়ুন- আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন

ওই রাস্তা দিয়ে উভয় গ্রামের ঋষি সম্প্রদায়ের বাসিন্দারা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে চলাচল করে আসছে এবং তাদের তৈরিকৃত ঝুড়ি, ডালা ও চাঙ্গারী ভ্যানযোগে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে নিত্য নৈমিত্তিক ব্যবহার্য দ্রব্যাদির প্রয়োজন মিটিয়ে থাকে। গ্রাম্য রাস্তা হলেও প্রায় দু'শত পরিবারের ব্যবহারিত একমাত্র জনগুরুত্বপূর্ণ হলো এই রাস্তাটি। এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে তৎকালীন সময়ে কেশবপুর পৌরসভা এবং সদর ইউনিয়নের যৌথ বাজেটে সংশ্লিষ্ট প্রতিনিধিরা রাস্তাটি ইটের সোলিং করে দেয়। 

আরও পড়ুন- পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ বানচাল

ইতিমধ্যে খতিয়াখালি গ্রামের মৃত নিরঞ্জন দাসের ছেলে দিপু দাস জমি ক্রয় করে পূর্ব পুরুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকার বিভিন্ন পরিবারের লোকজন রাস্তা দিয়ে মালামাল নিয়ে যাওয়া আসা, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা এবং তাদের বেঁচে থাকার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলাচলে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী। রাস্তার বিষয়ে দিপু দাসের বলতে গেলে সে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালেও কোন প্রতিকার পাননি তারা। 

আরও পড়ুন- ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত এক

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের শ্রমিক সোহাগ দাস, ভ্যানচালক অনিল দাস, পরিতোষ দাস, বিকাশ দাস, স্বদেশ দাস, বাবু দাস, নারায়ণ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব পুরষের রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে দিপু দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকাবাসীর রাস্তা বন্ধ করে দেয়নি। এলাকাবাসী আমার ক্রয়কৃত জমির ওপর দিয়ে চলাচল করে থাকে। তারা আমার উপরে অহেতুক মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন- চলন্ত ট্রেনে গুলি : নিহত ৪

ই-সময়/আর.এম/এমআরএম