সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে অবরোধ থাকবে না বললেন জেলা প্রশাসক


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-01 14:24:00
ফরিদপুরে অবরোধ থাকবে না বললেন জেলা প্রশাসক

ফরিদপুর জেলায় কোনো অবরোধ থাকবে না বললেন ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কোর-কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএ।

মঙ্গলবার সন্ধ্যার পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর ভবনের সামনে এক পথসভা অনুষ্ঠানে পরিবহন মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। 
 
পরিবহন মালিক ও ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, অবরোধের সময় আপনাদের কোনো ক্ষয়-ক্ষতি হলে এর দায়ভার সরকার বহন করবে। আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পরিবহন চলাচলে চেইন অব কমান্ড এর মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। জেলা প্রশাসক কড়া হুশিয়ারি দিয়ে আরও বলেন, এরপরও যদি পরিবহন ও দোকানপাট বন্ধ রাখেন তাহলে আমরা আপনাদের অবরোধ পালনে মৌন সমর্থন রয়েছে বলে ধরে নিব, এটা চলতে দেওয়া যাবে না।

আরও পড়ুন-কে চোখ রাঙালো আর কে বাঁকালো পরোয়া করি না - প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর সঞ্চালনায় এছাড়াও আরো বক্তব্য দেন, কোর-কমিটির সদস্য ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহজাহান পিপিএম, হাইওয়ে জেলা পুলিশ সুপার শাহিনুর আলম খান, ফরিদপুর র‍্যাব-১০ লেফটেন্যান্ট কমান্ডার কেএম শায়েখ আক্তার ও জেলা কমান্ডেন্ট নাদিরা আক্তার। 

আরো বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সোবাহান মুন্সী, ভাঙ্গা বড় বাস মালিক সমিতির সদস্য বিমল চন্দ্র মজুমদার টোকন ও শাহিন আলম সহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌর মেয়র এ.এফ.এমডি রেজা, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ।

আরও পড়ুন-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অবরোধ বিরোধী মিছিল

আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম, ভাঙ্গা বাজার ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক হাজী আবু জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা আহমদ মাসরুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


ইসময়/একে/এমআরএম