শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মো: শাহআলম মুন্সি (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) শরীয়তপুরের গোসাইরহাটে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলালপুর ইউনিয়নের লাল মিয়া বেপারী কান্দি মোরে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহআলম ব্রাক্ষণবাড়িয়া নবীনগর থানার ইসলামপুর গ্রামের ইউনুস মুন্সির ছেলে। শাহ আলম বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রুপপুর উপজেলায় বসবাস করতেন। তিনি ঢাকার নয়াপল্টেন একটি প্রবাসী এজেন্সিতে চাকরি করতেন।
আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশও মানছেন না এমপি ইকবাল হোসেন সবুজের স্ত্রী
নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, সাপ্তাহিক অফিস ছুটি তাই গতকাল রাত ৮টার দিকে বেড়াতে আসছিলো ।আজ সকালে ঘুম থেকে উঠে বাজারে নাস্তা করতে যায় এরপরে বাড়ির জন্য জিলাপী-মিষ্টি কিনে ভ্যানে আসার পথে টমটমের নিচে চাপা পরে প্রচন্ড রক্তক্ষরণে তিনি মারা যান।

থানা সূত্রে জানা যায়, গরীবের চর বাজার থেকে আসা পাট বোঝাই একটি টমটম ভ্যানের সঙ্গে লালমিয়া কান্দি মোরে শাহআলমের বহনকারী ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে স্বজোরে মুখোমুখি সংঘর্ষ হয় এতে টমটমের চাকা মাথার উপর দিয়ে গেলে ঘটনস্থলে শাহআলম নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার, (ওসি) জানান, অটো ভ্যানের সাথে টমটমের সংঘর্ষে একজন নিহত হয় বলে জানা গেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে পরবর্তী আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।
আরও পড়ুন- মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দেন : ওবায়দুল কাদের
ইসময়/আরএম/এমআরএম