সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নোয়াখালী

ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩


eshomoy.com || 2024-12-11
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) এবং একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্খানীয়দের বরাত দিয়ে ওসি মারগুব তৌহিদ বলেন, ভোরে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি হায়েস গাড়ি ও একটি পিকআপের সংঘর্ষ হয়। তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক বৃদ্ধা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।