হাতিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া পেশাদার একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং তাহার হেফাজত হতে এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার
হাতিয়া থানা পুলিশের এসআই(নিরস্ত্র) মিনহাজুল আবেদিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানাধীন ৩নং পৌরওয়ার্ডস্থ চরকৈলাশ এর আওতাধীন সৈকত হোটেলের সামনে হতে আসামী মোঃ মারজান(৫০), পিতা-মৃত হেজু মাঝি, মাতা-হাজেরা খাতুন, সাং-পূর্ব লক্ষিদিয়া, ৮নং ওয়াড, ৫নং চরঈশ্বর ইউপি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালীর হেফাজত হতে এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১৮/০৪/২০২৫ ইং তারিখ রাত ২৩.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে।