সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : নোয়াখালী

বিদেশী পিস্তলসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার


হানিফ সাকিব - নোয়াখালী প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-27 20:30:15
বিদেশী পিস্তলসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তলও উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। 

শনিবার রাতে সদরের এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ আসামি গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন- সিদ্ধিরগঞ্জে ৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামি রাজীব পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়িতে অবস্থান করছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শোয়ার কক্ষের একটি প্লাস্টিকের রেকের মধ্যে কিছু একটা লুকানোর চেষ্টা করে আসামি। পুলিশ এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করেন। পরে পুলিশ তার দেখানো স্থান থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। 

আরও পড়ুন- রগুনায় বাস কাউন্টার থাকলেও নেই কোন টিকিট

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলাকালে আসামি রাজীবকে অস্ত্রসহ আটক করা হয়। 

এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- দেশের ৮০ ভাগ মানুষ আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায়: এমপি শিমুল


ইসময়/আরএম/এমআরএম