সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নোয়াখালী

ইউএনও পরিচয় দিয়  মুক্তিযোদ্ধার কাছ থেকে ৭২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র


হানিফ সাকিব - হাতিয়া প্রতিনিধি

eshomoy.com || 2023-09-08 19:09:15
ইউএনও পরিচয় দিয়  মুক্তিযোদ্ধার কাছ থেকে ৭২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে মোবাইলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ৭২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রতারণার এ ঘটনা ঘটে। 

শুক্রবার সকালে  বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।  

আরও পড়ুন- হাতিয়ায় ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির দায়ে কারাদণ্ড

জানা যায়, বিভিন্ন নম্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদেরকে আড়াই লাখ টাকার অনুদানের চেক দেওয়া হবে বলে জানায় প্রতারক চক্র। অফিস খরচ হিসেবে এক লাখ টাকা বিকাশে পাঠালে পরের দিন ইউএনও অফিস থেকে চেক গ্রহণ করতে পারবেন বলা জানান তারা। হাতিয়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার দিদারুল ইসলামকে ইউএনও পরিচয়ে বিষয়টি জানালে তিনি ৭২ হাজার টাকা বিকাশ করেন। একপর্যায়ে আরও পাঠাতে বললে তিনি ইউএনও কে বিষয়টি জানান। পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

হাতিয়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার দিদারুল ইসলাম  বলেন, ইউএনও পরিচয় দেওয়ায় আমি দ্রুত টাকা পাঠিয়ে দেই। আমি ছাড়াও অনেকেই টাকা পাঠিয়েছেন। যখন বুঝলাম আমি প্রতারণার শিকার হয়েছি, তখনই বিষয়টি ইউএনও মহোদয়কে জানাই। আসলে ততক্ষণে প্রতারক চক্রটি আমার কাছ থেকে ৭২ হাজার টাকা নিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী জানান , বহুদিন ধরে প্রতারক চক্র অনুদানের চেক দেওয়া হবে বলে প্রতারণা করে আসছে। আমি বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করি। আমাদেরকে আরও সচেতন হতে হবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন- সিরাজগঞ্জ অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৬


ইসময়/আরএম/এমআরএম