পটুয়াখালীর রাঙ্গাবালীতে পৌনে ২কেজি গাজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদক কারবারি বলে পুলিশের দাবি। মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার যুগিরহাওলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবক আটক: হত্যার দায় স্বীকার
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগীরহাওলা গ্রামের নাসির খন্দকারের ছেলে অপু এবং আবিলের ছেলে শাওন।

পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন যাবত ওই দুই মাদককারী ব্যবসা করে আসছিল এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানকালে সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে ১ কেজি ৭০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন- বড়াইগ্রামে আবাদী জমির ১৫টি গাছ কেটে জমি দখল
এ বিষয় রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, দুই যুবককে পৌনে দুই কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসময়/আরএম/এমআরএম