সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো প্রতিবন্ধী এক নারী 


মো. সাখাওয়াত হোসেন - ফরিদপুর জেলা প্রতিনিধি 

eshomoy.com || 2023-09-05 19:21:30
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো প্রতিবন্ধী এক নারী 

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে ১ বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামের রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রহিমা খাতুন (৩৮)। সে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে। 

আরও পড়ুন- ভারত সফরে মোদি-হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক

স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী রহিমা কানে কম শুনতেন। সকালে রেললাইন পারা-পারের সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গা গামী ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, রহিমা বাকপ্রতিবন্ধী হওয়ায় কানে কম শুনতেন। তাই রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ ভাইয়ের মৃত্যু

ইসময়/আরএম/এমআরএম