সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু 


ফরিদপুর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-10-03 10:57:00
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সারে ১০টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী (ইউনিয়ন পরিষদ ভবনের সামনে) নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুুন-  খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাল আইন মন্ত্রণালয়

বরিশালগামী একটি চাল বোঝাই ট্রাক (ঝিনাইদহ মেট্রো-ট-১১-১০২১) দাঁড়িয়ে থাকার জন্য পিছন থেকে ঢুকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক শরীয়তপুর জেলা সদরের মজুমদার কান্দি এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা আতাউর রহমান পেদার ছেলে ইস্রাফিজুর রহমান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫১-৪৪২৭) চালিয়ে ভাঙ্গার দিক থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। চাল বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। যুবক তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিক থেকে ট্রাকের পিছনে ঢুকে পড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় পড়ে বলে সূত্রে জানা যায়। মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত্যু ঘোষণা করেন। চাল বোঝাই ট্রাককে আটক করেছেন বলে পুলিশ নিশ্চিত করেন। 

এবিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান সাংবাদিক দের জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হয়নি। তবে পকেটে আইডি কার্ড পেয়ে পরিচয় মিলেছে বলে পুলিশ জানান। বিস্তারিত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যাবে। ট্রাক চালক পালিয়ে গেছে। ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুুন- দেশে উৎপাদিত ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়ালে সহায়তার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ইসময়/আরএম/এমআরএম