সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

দীঘিনালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল দেড়শতাধিক অসহায় পরিবার


মো: সোহেল রানা - দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি

eshomoy.com || 2023-08-09 17:10:15
দীঘিনালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল দেড়শতাধিক অসহায় পরিবার

খাগড়াছড়ির দীঘিনালায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার(৯আগষ্ট) সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সারা দেশে উদ্ধোধনের পর দীঘিনালায় ঘরের দলীল হস্তান্তর করা হয়।  

আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।  সহকারী কমিশনার ভূমি,  আবুল হাসনাত খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম জানান, 

আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

আজ মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে ভার্চুয়ালি উদ্ধোধনের পর দীঘিনালা উপজেলায়, প্রধানমন্ত্রীর  উপহারের ঘর ১শত ৫০ জন অসহায়, গরীব,  বিধবা, স্বামী পরিত্যক্তাদের মাঝে প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এর আগে দীঘিনালায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ হাজার ৯৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ম ও ২য়, ৩য় ও চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ৯শত ৪৭ টি গৃহ প্রদান করা হয়। 

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

এব্যাপারে দীঘিনালা উপজেলার মুসলিম পাড়া গ্রামের আজমতি বেগম (৬০) জানান, আমরা মা মেয়ে দুজনই বিধবা।আবার দুজন নাতী রয়েছে। ভাঙ্গা ঘরে থাকতে হতো। প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর পেয়ে খুবই ভালো লাগছে।

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩


ই-সময়/আরএম/এমআরএম