সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

দীঘিনালায় আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তায় সেনাবাহিনী


মো: সোহেল রানা - দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি

eshomoy.com || 2023-08-09 17:24:15
দীঘিনালায় আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তায় সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েকদিনের টানা ভারি বর্ষনে প্লাবিত হয়েছে উপজেলার মেরুং, বাজারসহ ,কবাখালী, বোয়ালখালী ইউনিয়নের আশপাশের এলাকা। এতে ঘর ছাড়া হয়ে পাঁচশতাধিক পরিবারের মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 

আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

এমতাবস্থায় বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোর মাঝে ত্রান সহায়তা পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ইবেঙ্গল দীঘিনালা জোন।

৯ আগস্ট (বুধবার) দুপুরে ছোট মেরুং বাজার প্রাথমিক বিদ্যালয়ে ও আশপাশের নিরাপদ আশ্রয়কেন্দ্রে,কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কবাখালী কেজি স্কুল আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিাবরের মাঝে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন উপ-অধিনায়ক মেজর নূর নাফিস (ওএসপি, পিএসসি)। 

আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

উপ-অধিনায়ক মেজর নূর নাফিস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোকে সামান্য ত্রান সহায়তার মাধ্যমে পাশে দাঁড়াতে চেষ্টা করেছি মাত্র। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে যোগাযোগ রেখে খোঁজ-খবর রাখছি এবং পর্যায়ক্রমে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া সকল পরিবারগুলোকে আমাদের সাধ্যমতে সাধ্যমত সহায়তার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। 

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান (আরএমও), মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হেলাল, ঘনশ্যাম ত্রিপুরা, সাবেক ইউপি সদস্য আবদুর রহমান প্রমূখ।

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩

ই-সময়/আরএম/এমআরএম