খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এলাকার বন্যায় ঘরবাড়ি প্লাবিত হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবার দীঘিনালা জোনের ৪ই বেংগল এর পক্ষ থেকে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

আরও পড়ুন- দীঘিনালায় আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তায় সেনাবাহিনী
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে মেরুং ইউপির দক্ষিণ আর এস সরকারি প্রাথমিক বিদ্যালয় এ চিকিৎসা সেবা ও ত্রান সামগ্রী বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম , ওএসপি, পিএসসি, ক্যাপ্টেন ডাক্তার মোস্তাফিজুর রহমান আরএমও। এসময় উপস্থিত ছিলেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হেলাল, ঘনশ্যাম ত্রিপুরা প্রমূখ।
মেজর নুর নাফিজ ইসলাম বলেন, বন্যায় কবলিত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রান সামগ্রী বিতরন ও চিকিৎসা সেবা অব্যহত থাকবে পরিবারগুলো বাড়ি ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত। দীঘিনালা জোন সবসময় যে কোন দূর্যোগে আত্মামানবতার সেবা কাজ করছে।

আশ্রয় কেন্দ্র থাকা মোছা. তাসলিমা বেগম (৪৫) ও মোছা. আমেনা খাতুন (৫০) বলেন, বন্যার পানিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে এসে উঠি। সেনাবাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধা সবসময় আমাদের খোঁজ-খবর রাখার পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবাও দিয়েছে। আমরা সেনাবাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন- দীঘিনালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল দেড়শতাধিক অসহায় পরিবার
এমতাবস্থায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোর সকল বয়সী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা হিসেবে চাল, আটা, তেল, লবন, চিনি, দিয়াশলাই, বিস্কুট, বিতরন করা হয়।

আরও পড়ুন- দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ
ই-সময়/আরএম/এমআরএম