পটুয়াখালী ও তার আশপাশ উপজেলা পোষ্ট অফিস গুলোতে রেভিনিউ ষ্ট্যাম্প না পাওয়ায় সাধারণ নাগরিকরা পড়ছেন বিড়ম্বনায়। ঝিমিয়ে পরেছে নিত্যদিনকার অফিসিয়াল কাযকর্ম। রাজস্ব আয় থেকে পিছিয়ে পড়েছে এক মাত্র রাষ্ট্রীয় কর্মসংস্থান পোষ্ট অফিস।
আরও পড়ুন- পটুয়াখালীর গলাচিপায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
পটুয়াখালীর গলাচিপার দশমিনা উপজেলা পোষ্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে চলতি বছরের জুন মাসের পর থেকেই সরকারের গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় রেভিনিউ ষ্ট্যাম্পের ক্রাইসিস বা সংকোট দেখে দেয়। নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পত্র দেয়া হলেও, পোষ্ট অফিস বা ডাক ঘর গুলোতে রেভিনিউ ষ্ট্যাম্প পৌঁছায়নি বা সংগ্রহ করতে পারেনি।

সরেজমিনে খোজঁখবর নিয়ে জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ পোষ্ট অফিসে গিয়ে প্রয়োজন মত রেভিনিউ ষ্ট্যাম্প সংগ্রহ করতে না পায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ লেনদেনে চরম ভোগান্তিতে পরছেন সাধারণ নাগরিকরা। গলাচিপা উপজেলা ডাক ঘরে গিয়ে দেখা যায়, বিভিন্ন কর্মস্থল থেকে আসা লোকজন ভিড় জমাচ্ছেন। খোজঁখবর নিয়ে জানা যায়, বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা লোকজন সরকারি রেভিনিউ ষ্ট্যাম্প না পাওয়ায় চরম-ভোগান্তিতে পরতে হচ্ছে। কেউ কেউ বলছেন, গত ক'য়েকদিন ধরে পোষ্ট অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে। এছাড়া পূর্বে দলিল লেখক বা ষ্ট্যাম্প বিক্রেতাদের কাছেও রেভিনিউ ষ্ট্যাম্প পাওয়া যেতো, এখন তাও পাওয়া যাচ্ছেনা, ফলে আমাদের সীমাহীন ভোগান্তিতে আছি বলে অভিব্যক্ত করেন।
আরও পড়ুন- ভয়াবহ ভাঙনের মুখে পটুয়াখালীর 'নয়ারচর'
এবিষয়ে গলাচিপা- উপজেলা পোষ্ট মাষ্টার শংঙ্কর চন্দ্র বলেন, বেশ কিছুদিন ধরে রেভিনিউ ষ্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলা প্রধান ডাকঘর কর্মকর্তাদের অবহিত করা সহ চাহিদা পত্র দিয়ে থাকলেও, সংশ্লিষ্ট দপ্তর থেকে না পাওয়ায় আমাদের উপজেলা গুলোতেও সরবারহ করতে বা দিতে পারছেনা। এ কারনে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা ও রাজস্ব ভান্ডারেও অর্থ জমা দিতে পারছিনা।

পটুয়াখালী জেলা প্রধান ডাকঘর কর্মকর্তা মোঃ হোসেন মোল্লা এর কাছে জানতে চাইলে, তিনি বলেন, বিষয়টি সঠিক। চলতি বছরের জুন ও জুলাই থেকে রেভিনিউ ষ্ট্যাম্পের সংকোট শুরু হয়ে বর্তমানে শূন্যের কোঠায় চলে এসেছে। যদিও জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পত্র দিলেও এখনো কোন সমাধান হয়নি। কিভাবে গ্রাহকদের সেবা দিচ্ছেন প্রশ্নউত্তরে বলেন, গত ক'য়েকদিন পূর্বে বরগুনা জেলা থেকে তিন লাখ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প কিনে এনে কোন রকম চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুন- পটুয়াখালীর তিন উপজেলায় একজন মানুষও গৃহহীন নেই
এবিষয়ে ১৩ আগষ্ট রবিবার পটুয়াখালী জেলা প্রশাসক জনাব, মোঃ নূর কুতুবুল আলম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে, এবিষয়ে তিনি জেলা পোষ্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।

আরও পড়ুন- মেয়ের জামাই কর্তৃক শশুরের মাছের ঘেরে বিষ প্রয়োগ
ই-সময়/আরএম/এমআরএম