গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুশুরিকাঠি টু তাফালবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগষ্ট শনিবার দুপুর দুইটার দিকে মাদক বেচাঁ কেনার সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ে হাতে নাতে দুই জনকে আটক করে থানা পুলিশ।
আরও পড়ুন-পাওনা টাকা চাওয়ায় নারীকে মারপিট ও এসিড মারার হুমকি

এসময়ে এসআই ইমানুল ইসলাম ইমন ও তার সঙ্গীয় ফোর্স সহ তাদের কাছে থাকা প্লাস্টিক ব্যাগে তল্লাশী করে ০১ (এক) কেজি গাঁজা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতরা আমখলা ইউনিয়নের মোঃ খলিল হাওলাদারের পুত্র ফরিদ হাওলাদার (২৬) ও তার স্ত্রী মোসাঃ সাহিদা বেগম (২৪), তারা স্বামী স্ত্রী মিলেই দীর্ঘ দিন যাবৎ মাদক বেচাঁ কেনা করে আসছে।
আরও পড়ুন- নাটোরে মাটির ১০ ফুট নীচে প্রেমিককে পুতে রাখলো প্রেমিকা

এবিষয়ে গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন বলেন, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় সর্বত্র মাদক বিরোধী অভিযান চলতে থাকবে। পরে আটকৃতদের নিয়মিত মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন- সাতক্ষীরার শ্যামনগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ই-সময়/আরএম/এমআরএম