সাতক্ষীরার শ্যামনগরে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রবিউল ইসলাম(২৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। সে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
আরও পড়ুন- স্বরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যা কক্সবাজারে, ক্ষতির পরিমান জানতে হিসাব শুরু
শুক্রবার (১১ আগস্ট ) বেলা ১০টার দিকে তার নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা জানায়, নওয়াবেঁকি বাজারে পিতার ভাঁজার দোকানে বিক্রির কাজে সহযোগিতা করতো রবিউল।

বাজার থেকে ফিরে বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তার শয়নকক্ষে সে ঘুমাতে যায়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠলেও শুক্রবার সকালে তাকে দেখতে না পেয়ে বেলা ১০ টার দিকে জানালা দিয়ে ডাকতে যায় পরিবারের অন্য সদস্যরা। এসময় রশির সাহায্যে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রবিউলকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন- যশোরে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৫

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউল আত্মহত্যা করেছে এমনটাই দাবি করেছেন তার স্বজনরা। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। এছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ আটক দুই

ই-সময়/আরএম/এমআরএম