সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

শোকের মাসে অশ্লীল গান-বাজনা, পুলিশের এসআই প্রত্যাহার, টনক নড়েনি আ'লীগের!


সলঙ্গা, সিরাজগঞ্জ প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-16 18:40:30
শোকের মাসে অশ্লীল গান-বাজনা, পুলিশের এসআই প্রত্যাহার, টনক নড়েনি আ'লীগের!

শোকাবহ আগস্ট মাসে সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হককে বিশেষ অতিথি ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চেয়ারম্যান হেদায়তুল আলম রেজা অশ্লীল গান ও নৃত্য পরিবেশন' করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে সলঙ্গার এসআই (ডিএসবি)  দায়িত্বে থাকা শামিম আকতারকে থানা থেকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে রাখা হয়েছে। কিন্তু ওসি এনামুল হকের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পাঁচ দিনেও টনক নড়েনি আওয়ামী লীগের নেতাদের ।

আরও পড়ুন- বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবা সহ দুর্ধর্ষ ডাকাত রাসেল ও তার সহযোগী র‌্যাবের হাতে আটক

সোমবার বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ হলে 'ওসিকে অতিথি করে শোকের মাসে অশ্লীল গান-বাজনা' এমন বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার। তিনি বলেন, এ ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমি থানায় গিয়ে এর সঙ্গে সম্পৃক্ত সকলের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। সিরাজগঞ্জ পুলিশের ডিএসবির পরিদর্শক (ডিআই-১) আবদুল রহিম সলঙ্গার এসআই (ডিএসবি)  দায়িত্বে থাকা শামিম আকতারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে রয়েছে বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- আমাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত

জানা গেছে, গত শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে মাইক্রো রেন্ট-এ কার মালিক সমিতির পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাইক্রো রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান।

 অনুষ্ঠানে হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম রেজাকে প্রধান অতিথি ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হককে বিশেষ অতিথি করলে তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে ওসি দুপুরে এসে আয়োজকদের সঙ্গে লাঞ্চ করেছেন এবং সন্ধ্যায় এসে সাক্ষাত করে গেছেন।


  
 এদিকে রাত ভর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থেকে অনুষ্ঠান পরিচালানা করেন সলঙ্গা থানার আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো। থানা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে শোকের মাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা এ নেতাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন প্রবীন ও ত্যাগী আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন- বরগুনায় খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

উপস্থিত দর্শকরা বলেন, শনিবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে হাটিকুমরুল গোলচত্বরে অশ্লীল গান বাজনা চলতে থাকে। শোকের মাসে রাতভর অশ্লীল গান বাজনা ও নৃত্যের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়লে আওয়ামী লীগসহ সকল মহলের মধ্যে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শোকের মাসে পুলিশের এ কর্মকাণ্ড এবং আয়োজক ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনার সুষ্ঠু বিচার জানিয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন, সলঙ্গা থানা ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক।

এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল বলেন, শোকের মাসে এমন কর্মকাণ্ড খুবই দুঃখজন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর বলেন, বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে আমাদের নজরে আসে। তাৎক্ষনিক জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকে বিষয়টি অবগত করেছি।

আরও পড়ুন- বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে মুছে ফেলতে পারেনি’-আব্দুল কুদ্দুস

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


ই-সময়/আরএম/এমআরএম