সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-26
ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি



মো:সোহেল রানা,ঠাকুরগাঁও: "এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়" এ শ্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে বেলুন উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।


সাইকেল র‍্যালিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সাইকেল স্লো র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।



র‍্যালি শেষে বক্তারা সমাজের প্রতিবন্ধীকতা যেমন মাদক, বাল্য বিয়ে, ছিনতাই, চুরিসহ নানা অসামাজিক কর্মকান্ডের ভয়াবহ ও ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে তারুণ্যের উৎসবের সাইক্লিন প্রতিযোগিতার এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করা হয়।